‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে “বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ” শীর্ষক এক বিশেষ সেমিনার আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার কলা ভবনের ড. সাকিনা আজহার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল গবেষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. সৈয়দা মোতাহেরা বানু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। সঞ্চালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১২/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়